Skip to main content

Posts

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লালমনিরহাটে এমপিকে ভিজিএফ চালের ৩০% না দেওয়ায় সন্ত্রাসী আইনে আটক চেয়্যারমেন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সরকারকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাকে সন্দেহভাজন আসামি হিসাবে আটক করে। এ আটককে কেন্দ্র করে জেলাজুড়ে পুলিশের ভূমিকাসহ ভিন্ন ভিন্ন প্রশ্ন উঠেছে। চেয়ারম্যানকে আটকের পরপরই ভিজিএফ চাল নিয়ে ওই এলাকার সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ৩০ পার্সেন্ট চাওয়া নিয়ে একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কল রেকর্ডে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সঙ্গে মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের কথা উঠে আসে। গত ১২ মার্চ ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে সবুজ চেয়ারম্যান বিপ্লবকে বলেন, “এমপি সাহেবের থার্টি পার্সেন্ট আপনি বুঝিয়ে দিয়েছেন?” জবাবে বিপ্লব বলেন, “এ বিষয়ে আমরা মিটিং করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত থাকবেন।” এরপর সবুজ রাগান্বিত কণ্ঠে বলেন, “বিনা ভোটের এমপি যখন ছিলো তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? এ হাজার তিনটি টোকেন বু...

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ০৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ ২২ ফেব্রুয়ারি ২০২৬। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ করা হয়েছে। বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তঘেষা আব্দুল্লাহ বাজার এলাকায় লালমনিরহাট-১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ভারতীয় ১ কেজি জিরাসহ ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ অভিযোগকারী মোছাঃ জেসমিন আক্তার মনি (৩০), পিতাঃ আব্দুল জোব্বার, সাং— পশ্চিম ফকিরপাড়া, ২ নং ওয়ার্ড, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট , তিনি তার ভাই ১। মোঃ তাহিদুল ইসলাম (২৬), ভাইয়ের স্ত্রী ২। মোছাঃ লিপি বেগম (২২), এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।, তিনি বলেন আমার স্বামীর সাথে ৩ বছর পূর্বে ডিভোর্স হাওয়ায় আমি দির্ঘদিনধরে আমার বাবার বাসায় অবস্থান করছি, আমি আমার ভাগের অংশের জমিতে চাষাবাদ ও মানুষের বাড়িতে কাজ করে জীবকা নিবার্হ করি। তা সত্তেও আমার ভাই আমাকে আমার বাবার বাসায় থাকতে দিবেন বলে অনেকদিন থেকেই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে, যাহাতে আমি আমার বাবার বাসা থেকে বের হয়ে যাই। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় পুনরায় আমার ভাই ও ভাইয়ের স্ত্রী সহ আমাকে বাসা থেকে বের হতে বললে আমি বাসা থেকে বের না হলে তারা আমাকে চুলের মুঠি ধরে টেনে হিচরে মাঠিতে ফেলে বেধরক মারধর করে। আসমীদ্বয়ের বেধরক মারধরের কারনে আমার শরিরের বিভন্ন অংশ গুরত্বর ফুলা ও জখম হয়। তিনি আরো বলেন আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আমাকে বাসা থ...

দৈনিক শতকোটি টাকা চাঁদা আদায় দেশের ৩ হাজার স্পট থেকে।

দৈনিক শতকোটি টাকা চাঁদা আদায় দেশের ৩ হাজার স্পট থেকে। রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে প্রতিদিন প্রায় শতকোটি টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদাবাজির পেছনে সড়ক পরিবহণ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই অর্থের বেশিরভাগই ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে আদায় করা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহণ, সেতু, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম শনিবার যুগান্তরকে বলেন, ‘চাঁদাবাজি নেই-আমি একথা কিন্তু বলিনি। আমি বলেছি-একটা হলো চাঁদা, আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো-স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাবাজি একটা ফৌজদারি অপরাধ। এ বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয়ে মিলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা যেতে পারে।’ সংশ্লিষ্ট সূত্রগ...

শেখ হাসিনা বললেন ১৯৭৫ সালের পর এ বছর সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছ।

ে শেখ হাসিনা বললেন ১৯৭৫ সালের পর এ বছর সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, নানা ধরনের অপকর্ম করে তারা (বিএনপি-জামায়াত) এবারের নির্বাচন ঠেকাতে চেয়েছিল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, বাংলাদেশে ৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, এবারের নির্বাচন। শেখ হাসিনা বলেন, আমাদের সামনের যাত্রাপথ এত সহজ না। অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করতে হয়। অনেক চক্রান্ত এ বাংলাদেশকে ঘিরে আছে। বাংলাদেশের মানুষ আজকে আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের পেটে আজ ভাত আছে। তারা চিকিৎসা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দিচ্ছি। আজ বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরতে হয় না। পাঁচবারের প্রধানমন্ত্রী বলেন, ভাত-কাপড়...

ভোলায় এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন নবম শ্রেণির শিক্ষার্থী ইশান

ভোলা প্রতিনিধি: ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হয়ে দায়ীত্ব পালন করেছেন ইফরাত জাহান ইশান নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন সিকদারের মেয়ে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইফরাত জাহান ইশানকে এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়ীত্ব তুলে দেন ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পুলিশ সুপার সাইফুল ইসলাম শিক্ষার্থী ইশানকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে নির্দিষ্ট সময়ের জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করেন। ইফরাত জাহান ইশান জানান, ভোলা জেলাকে শিশু ও নারীবান্ধব জেলায় পরিণত করতে পাললে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ সময় শিশু অধিকার সুরক্ষা, নিরাপত্তা, সমাজের সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার, নির্যাতনের শিকার নারীদের ন্যায় বিচার নিশ্চিত ও নারীরা যাতে ...

হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবী সংগঠন টিম ৩৬০ ডিগ্রি

হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবি সংগঠন টিম ৩৬০ ডিগ্রি হাতিবান্ধা প্রতিনিধি_ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন এর মধ্যম কাদমা ২ নং ওয়াড এর মাঝে, ৩৬০ ডিগ্রি সেচ্ছাসেবী সামাজিক ক্রিড়া সংগঠন এর উদ্যোগে প্রায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন একটি কালভার্ট তৈরি করে। ০৬/১০/২০২২ রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রিজ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মজিবর প্রধান শিক্ষক, বোডেরহাট উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত ছিলেন স্থানীর ২ নং ওয়ার্ড এর মেম্বার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ । লাল ফিতা কেটে ব্রিজ টি উদ্বোধন করেন সকলে মিলে। উদ্বোধন এর পর বক্তব্য রাখেন বোডেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ মজিবর, তিনি বলেন, আমি অবাক হয়ে যাই টিম ৩৬০ ডিগ্রি যখন এত বড় বড় সামাজিক কাজ করে। আমি একজন শিক্ষক আমার বাসা এখানেই আমি দেখেছি ৩৬০ ডিগ্রি টিমকে অনেক ভালো ভালো কাজ করতে। এই যে একটা এত বড় উদ্যোগ নিল এবং কাজ টি সম্পূর্ণ করল এতে করে এই যে নদী দেখছেন এর ঔ পাড়ের আমার ছাত্র /ছাত্রীরা সোনারডিগী হয়ে স্কুলে আসতে অনেক সময়...

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় যারা।

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় যারা। নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদল এর নতুন কমিটি শীঘ্রই আসছে। মেয়াদ উত্তির্ন কমিটি দ্রুত ভেঙে দেওয়া হবে।যোগ্য ও রাজপথের পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে এবার নতুন নেতৃত্ব বাছাই করা হবে। এবার কমিটি গঠনে মূল ভুমিকা পালন করবে দলটির সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।কমিটি গঠনের লক্ষ্যে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ ৮ঘন্টা ভার্চুয়াল বৈঠক করেন তারেক রহমান। এদিকে,বিএনপি ও ছাত্রদল নেতাদের সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মূল নেতৃত্ব বাছাই করার সম্ভাবনা রয়েছে। এবার নতুন এই কমিটিতে সভাপতি ও সাঃসম্পাদক পদে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন যারা,জানা যায় নতুন কমিটির সভাপতি পদে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির,সিনিয়র যুগ্ম সাঃসম্পাদক আমিনুর রহমান আমিন,সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,যুগ...

লালমনিরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (পূর্বনাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, নেতৃত্ব দেন হাসান আল-মামুন, নুরুল হক নুর (সাবেক ভিপি) রাশেদ খান, ফারুক হোসেনসহ অনেক ছাত্র নেতা, এখন সংগঠনটি দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে, এই ধারাবাহিকতায় উত্তরের জেলা লালমনিরহাটে, ছাত্র অধিকার পরিষদের নতুন জেলা কমিটি গঠিত হয়। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের সাক্ষরিত প্রেসে গতকাল নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়, পরে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো মইনুল ইসলাম মঈন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম এছাড়াও বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন যারা, সহ সভাপতি মোঃ ...

বিশাল ব্যাবধানে মেম্বার নির্বাচিত হলেন পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুল কালাম,

বিশাল ব্যাবধানে মেম্বার নির্বাচিত হলেন পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুল কালাম, ৩য় ধাপের সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ২০৪ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন আবুল কালাম, দীর্ঘ ১৫ বছর পর উক্ত ওয়ার্ডে নতুন মেম্বার পেয়ে জনগন উচ্ছাসিত, ও আনন্দিত বলে জানিয়েছেন উক্ত এলাকার ভোটার ও সাধারন জনগন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং এ চেয়্যারম্যান পদে ১৫২৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুল আলম সাদাত, জনগন সুত্রে জানা গেছে উক্ত ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন হয়েছে, কোন প্রকার নির্বাচনী সংঘর্স হয় নি।

হাতিবান্ধায় সতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে হামলা ও ভাংচুর

ফকির পাড়া ইউপিতে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করতেছে মোঃ ফজলার রহমান (খোকন) আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছে নুরুল ইসলাম (২ বারের চেয়ারম্যান) সতন্ত্রপর্থীর ঘোড়া মার্কার উঠান বৈঠক হলে উক্ত ইউপির ২নং বুড়াসারুডুবি এলাকায় । ৈবঠকে যেতে হলে নুরুল আলমের বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে হয়। উঠান বৈঠকে যোগ দিবার জন্য মটরসাইকেল ও অটো সহ ঘোড়া মার্কার সমর্থকরা যাচ্ছেলো। কিন্তু প্রতিমধ্যে নৌকা সমর্থকরা হামলা ও ভাংচুর করে। এতে ঘোড়া মার্কার ৫/৬ জন কর্মী আহত হয়।ও ১ টি মটরসাইকেল ভাঙচুর এবং ২ টি মটরসাইকেল নিয়ে যায় নৌকা সমর্থকরা। এবং ঘটনার প্রেক্ষিতে নৌকা সমর্থকরা অভিযোগ করেছে যে তাদের নাকি নির্বাচন অফিস ভাংচুর করেছে।

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।

হাতিবান্ধায়, প্রতিবন্ধি অটোচালকের সাথে পালালো দুই সন্তানের জননী

চাকরিজীবি স্বামী কে ছেড়ে, স্ত্রী পালিয়ে গেল দুই সন্তানকে নিয়ে প্রতিবন্ধী অটোচালকের সাথে। লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলায়, ভেলাগুড়ী ইউনিয়নের ৮ নং ওয়াডে গ্রাম উওর জাওরানীর বাসিন্দা। মোঃ মোসলেম উদ্দিনের (৬৫) ছেলে মোঃ ওয়ালিউল্লাহ (৩০) তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে। বড় ছেলের বয়স সাড়ে তিন বছর নাম মোঃ ফারিক। ছোট মেয়ের বয়স তিন মাস নাম ফারিয়া।গত ৮ বছর পূর্বে তাদের রিলেশনশিপের মাধ্যমে বিবাহ হয়। ৮ বছর যাবত সংসার করে আসছিল। গত ২৫/১১/২০২১,ইং তারিখে #শাহজাহান(২৫) নামের প্রতিবন্ধী অটোচালক এই সাথে মোছাঃ আফরোজা (৩০) পালিয়ে যায় বিকালে আফরোজা তার শাশুড়ী কে বলে বাবার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। একই গ্রামের শাহজাহানের (২৫) সাথে পালিয়ে যায় যাওয়ার সময় আফরোজা (৩০) তার দুই সন্তান কে সাথে নিয়ে যায়। আফরোজার স্বামী চাকরির সুএে ঢাকায় অবস্থান করে।ঘটনা সম্পর্কে ২৭/১১/২১ তাং সে জানতে পেয়ে বাসায় আসেন। ঘটনা সম্পর্কে যানা যায় যে শাহজাহান (২৫) মোঃ ওয়ালিউল্লাহ এর সম্পর্কে মামাত বয়সে ছোট ভাই । প্রতি দিন /রাত ওয়ালিউল্লহের বাসায় আসা যাওয়া করত। বলা যায় ঘনি...

তারুন্যের দেশভাবনা লিখেছেন, মোঃ আওলাদ হোসেন

তারুন্যের দেশভাবনা আওলাদ হোসেন -------------------------------------------- আমার দেশের মাঠি যেন হয় দুর্নিতী মুক্ত, দেশের মাঝেই গড়ে ওঠে যেন উন্নত শিক্ষা চিকিৎসা কেন্দ্র । দোষীরা হোক বন্দি আর নিরঅপরাধী পাক মুক্তি। দেশের তরে মেধাবীরা যেন পায় সম্মান পক্তি। প্রবাস জীবনে প্রবাসীরা যেন পায় যথাযথ শক্তি , জন্মভুমির সার্থে যারা দিয়ে যায় প্রান তারাও যেন পায় ভক্তি । কৃষক শ্রমিকেরা শিক্ষার আলোয় হয়ে উঠুক দক্ষ, সোনার ফসল ফলাতে তারা হয় যেন উপযুক্ত। গড়ে উঠুক শিল্প কারখানা উদ্যাক্তারা যেন থাকে মুক্ত। দেশেই তৈরি হোক হাজার পন্য অর্থনিতিকে করতে শক্ত। দেশ ও জনগনের সার্থে প্রতিহিংসার রাজনিতি হোক বন্ধো , আইন যেন হয় দেশের সার্থে জনগণের ভক্ত । বাকস্বাধিনতা আর বিচারলয় থাকে যেন উন্মক্ত , দেশের তরে প্রতিটা মানুষ যেন দেশ সেবায় হয় যুক্ত । খোলা আকাশে আর ঘুমাবে না কেহ তিন বেলাই পাবে অন্ন সুখি সমৃদ্ধ আর মানবিক দেশ চাই মোরা কোটি কোটি তারুন্য।

লালমনিরহাটে ভুট্টার ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

নবজাতক    লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ মে) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত শিশুটি একটি মেয়ে বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভুট্টাক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়। সকালে স্থানীয়রা একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাচ্চাটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসে। জগতবেড় ইউপি চেয়ারম্যান নবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে শিশুটিকে থানায় আনা হয়। তার মা-বাবাকে সন্ধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে। 

আমরা অন্ধকারে কোন কিছু দেখতে পাই না। কিন্তু অন্ধকার কিভাবে দেখি?

আমরা অন্ধকারে কোন কিছু দেখতে পাই না। কিন্তু অন্ধকার কিভাবে দেখি? আসলে অন্ধকার বলে কিছুই নেই। কি অবাক লাগছে! আসুন দেখি ফিজিক্স কি বলে এ বিষয়ে! কোন বস্তুকে আমরা তখনি দেখতে পাব যখন ওই বস্তুতে পতিত আলোর কনা ফেরত হয়ে আবার আমাদের চোখে এসে ধরা পড়বে। আমাদের চোখে যে আলোটা এসে ধরা পড়ে সেটা আসলে মহাবিশ্বে থাকা বিশাল ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি ক্ষুদ্রতম অংশ। এই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর কয়েক ধরনের আলো আছে। আমরা কিন্তু সবকিছু দেখতে পাই না। কারন আমাদের দৃষ্টি ওই রেডিয়েশনের একটু ক্ষুদ্রতম অংশের মধ্যেই সীমাবদ্ধ। যেমন ধরুন আমরা একটা পাখিকে যেভাবে রঙিন দেখি, একটা বিড়াল কিন্তু সেভাবে দেখে না। কারন রঙিন দেখার জন্যে সেই কোষগুলো বিড়ালের নেই। আবার তাদের এমন কিছু কোষ আছে যেগুলো আমাদের নেই, তাই তো তারা রাতের বেলা দেখতে পারে কিন্তু আমরা পারি না। আমরা যখন কোনকিছু দেখার কথা বলি সেটা মূলত visual perception. ধরুন কোন সোর্স থেকে আলো উৎপন্ন হয়ে কোন পাখির উপরে পড়ল। সেটা আবার বাউন্স করে ক্যামেরার মাধ্যমে আমাদের চোখের মধ্যে দিয়ে প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্ব আবার আমাদের চোখের কোষগুলো মাথার ভিতরে থাকা...

সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল

সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল   সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে ঢাকার ব্যাববসায়ি, দোকান মালিক ও শ্রমিকেরা  গরীব মারার লকডাউন আমরা মানিনা মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন।  এই শ্লোগানে মুখরিত ঢাকা শহরের রাজপথ । করোনা মাহামারিতেও লকডাউনকে উপেক্ষা করে ঢাকার রাজপতে নেমেছে মানুষের ঢল,  হাজার হাজার মানুষের  সম্মলিত চেস্টায় গতকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবোরোধ ও মিছিল চলছে,  

বাংলাদেশি একজনকে নাগরিকত্ব দিলেন উত্তর কোরিয়া

  বাংলাদেশি একজনকে নাগরিকত্ব দিলেন উত্তর কোরিয়া, কিম জং উন    বাংলাদেশি একজনকে নাগরিকত্ব দিলেন উত্তর কোরিয়া , কিম জং উন এর দেশ উত্তর কোরিয়ার নাগরিত্ব পেলেন এক বাংলাদেশী হাইকোর্টকে ইমিগ্রেশন পুলিশের দেওয়া প্রতিবেদন অনুসারে দেশপ্রতি দ্বৈত নাগরিকদের সংখ্যা- আমেরিকা ১০ হাজার ৭৭৪ জন, আফগানিস্তান ৯ জন, আলজেরিয়া ১ জন, এন্টিগুয়া ৫ জন, অস্ট্রেলিয়া ১৭৮ জন, অস্ট্রিয়া ৭ জন, বাহামিয়ান ১ জন, বাহরাইন ২ জন, বারবাডিয়ান ১ জন, বেলজিয়াম ২১ জন, ভুটান ২ জন, বলিভিয়া ১ জন, বসনিয়া ১ জন, ব্রাজেলিয়ান ২ জন, ইংল্যান্ড ৫৬৮ জন, ব্রুনাই ২ জন, বুলগেরিয়া ১ জন, কানাডা ৩৮৯ জন, কম্বোডিয়া ২ জন, চিলি ১ জন, চায়না ১৭৭ জন, ডেনমার্ক ৫ জন, জিবুতি ১ জন, ডমিনিকান ৩ জন, ডাচ ১২ জন, পূর্ব টিমর্স ১ জন, মিশর ১১ জন, সাইপ্রাস ২ জন, ফারো দ্বীপপুঞ্জ ১ জন, ফিলিপাইন ৪০ জন, ফিন্স ২১ জন, ফ্রান্স ২১ জন, জার্মান ২৩৮ জন, গ্রীক ৩ জন, হংকং ১৫ জন, ইন্ডিয়া ৬১৭ জন, ইন্দোনেশিয়া ৪০ জন, ইরান ৭ জন, ইরাক ৭ জন, আইরিশ ১১ জন, ইতালি ১১৭ জন, জাপান ৬৬ জন, জর্ডান ১ জন, কেনিয়া ৩ জন, উত্তর কোরিয়া ১ জন, দক্ষিণ কোরিয়া ৪১ জন, কুয়েত ২ জন এব...