Skip to main content

Posts

Showing posts with the label lalmonirhat news

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লালমনিরহাটে এমপিকে ভিজিএফ চালের ৩০% না দেওয়ায় সন্ত্রাসী আইনে আটক চেয়্যারমেন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সরকারকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাকে সন্দেহভাজন আসামি হিসাবে আটক করে। এ আটককে কেন্দ্র করে জেলাজুড়ে পুলিশের ভূমিকাসহ ভিন্ন ভিন্ন প্রশ্ন উঠেছে। চেয়ারম্যানকে আটকের পরপরই ভিজিএফ চাল নিয়ে ওই এলাকার সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ৩০ পার্সেন্ট চাওয়া নিয়ে একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কল রেকর্ডে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সঙ্গে মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের কথা উঠে আসে। গত ১২ মার্চ ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে সবুজ চেয়ারম্যান বিপ্লবকে বলেন, “এমপি সাহেবের থার্টি পার্সেন্ট আপনি বুঝিয়ে দিয়েছেন?” জবাবে বিপ্লব বলেন, “এ বিষয়ে আমরা মিটিং করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত থাকবেন।” এরপর সবুজ রাগান্বিত কণ্ঠে বলেন, “বিনা ভোটের এমপি যখন ছিলো তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? এ হাজার তিনটি টোকেন বু...

লালমনিরহাটে ভুট্টার ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

নবজাতক    লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ মে) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত শিশুটি একটি মেয়ে বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভুট্টাক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়। সকালে স্থানীয়রা একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাচ্চাটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসে। জগতবেড় ইউপি চেয়ারম্যান নবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে শিশুটিকে থানায় আনা হয়। তার মা-বাবাকে সন্ধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে। 

তদন্ত শেষে ফেরার পথে দুুই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

  লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়রী) বিকাল ৩টায় সময় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)। পুলিশ সুত্রে  জানান, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কতজন প্রার্থী নির্বাচন করবে এমন তথ্য সংগ্রহ করে হাতীবান্ধা থানা ফেরার পথে উপজেলার খানের বাজার এলাকায় পৌছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা  পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মটরসাইকেলটি ধাক্কা দিলে চাকার নিচে পরে গিয়ে পিষ্ট হয়ে ঘটনা স্থালে তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত দেহউদ্ধার করেন। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হাতীবান্ধা পুলিশের দুইজন ডিএসবি ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউপি নির্বাচনে কতজন প্রার্থী হবেন বলে আমার ক...

ভোটমারীতে বাস ও মটর সাইকেল সংঘর্ষে নিহিত ১

 ভোটমারী তেলের পাম্প এর কাছে বাস ও মটর সাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহীর স্ত্রী মৃত্য হয়েছে। মৃত্য ব্যক্তির নাম পারুল বেগম, স্বামীঃমকসুদার রহমান,মদাতী, কালিগঞ্জ। অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

কালীগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত

  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এসময় অটোচালক বদিউজ্জামানসহ ৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের অটোচালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পারিবারিক অটোরিকশা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম মারা যান। পরে মঞ্জিলা বেগমের তিন বছরের ছেলেসহ আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাজেদুল ইসলামকে মৃত ঘোষণা করে। এদিকে আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকটি আটক করা...

লালমনিরহাটে বিবেক ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রম ও এতিম খানার জমি নির্ধারন ও সাইন বোর্ড উত্তালন

‘বিবেক ফাউন্ডেশন’ অনাথ শিশু-কিশোর ও আশ্রয়-সম্বল হারা প্রবীণদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আশ্রমের নাম ও ৩০ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে, গতকাল ১৩ই নভেম্বর শুক্রবার, বিকেল ৪ ঘটিকায় আশ্রম এর নির্ধারিত স্থান সংলগ্ন ‘বেগম কামরুননেছা ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর মহোদয়, অত্র ইউনিয়ন চেয়ারম্যন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান প্রতিষ্ঠান প্রধানগণ এবং আরও উপস্থিত ছিলেন এ অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ।  

বুড়িমারির সেই গুজব রটিয়ে জুয়েলকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি গ্রেফতার

  বুড়িমারিতে  পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট প্রতিনিধি. লালমনিরহাটে গুজব ছড়িয়ে শহীদুন নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি লালমনিরহাটের আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। আবুল হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তিনি আত্মগোপণে ঢাকায় এসেছিলেন। গোপণ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবুল হোসেনকে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বেড়িয়ে এলো চানঞ্চল্যকর তথ্য গুজব রটিয়ে সেই জুয়েল হত্যা মামলায় বুড়িমারীর কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জুবেদ আলীকে গ্রেফতার,

  গুজব রটিয়ে শহীদুন্নবী জুয়েল হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জুবেদ আলীকে (৬০) গ্রেফতার করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত রোববার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাদেম জুবেদ আলীসহ রোববার মধ্যরাতে তিন মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার আসামির সংখ্যা দাঁড়াল ১০ জন। ওসি জানান, খাদেম গত শনিবার থেকেই থানায় ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়। রোববার আগের পাঁচ জনকে আদালতে তোলা হয়। তাদের রিমান্ড শুনানি হবে সোমবার।  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় শহীদুন্নবী জুয়েলকে। পরে তার দেহে জ্বালিয়ে দেয়া হয়। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান ছিলেন শহীদুন্নবী জুয়েল।চাকরি চলে যাবার পর থেকে মানসিক ভাবে কিছুটা সমস্যায় ভুগছিলেন জুয়েল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় তিনি একজন ধার্মিক...