Skip to main content

তদন্ত শেষে ফেরার পথে দুুই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু



 লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়রী) বিকাল ৩টায় সময় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)।

পুলিশ সুত্রে  জানান, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কতজন প্রার্থী নির্বাচন করবে এমন তথ্য সংগ্রহ করে হাতীবান্ধা থানা ফেরার পথে উপজেলার খানের বাজার এলাকায় পৌছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা  পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মটরসাইকেলটি ধাক্কা দিলে চাকার নিচে পরে গিয়ে পিষ্ট হয়ে ঘটনা স্থালে তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত দেহউদ্ধার করেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হাতীবান্ধা পুলিশের দুইজন ডিএসবি ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউপি নির্বাচনে কতজন প্রার্থী হবেন বলে আমার কাছে বিস্তারিত তথ্য নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান হবে।

 

Comments

Popular posts from this blog

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ অভিযোগকারী মোছাঃ জেসমিন আক্তার মনি (৩০), পিতাঃ আব্দুল জোব্বার, সাং— পশ্চিম ফকিরপাড়া, ২ নং ওয়ার্ড, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট , তিনি তার ভাই ১। মোঃ তাহিদুল ইসলাম (২৬), ভাইয়ের স্ত্রী ২। মোছাঃ লিপি বেগম (২২), এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।, তিনি বলেন আমার স্বামীর সাথে ৩ বছর পূর্বে ডিভোর্স হাওয়ায় আমি দির্ঘদিনধরে আমার বাবার বাসায় অবস্থান করছি, আমি আমার ভাগের অংশের জমিতে চাষাবাদ ও মানুষের বাড়িতে কাজ করে জীবকা নিবার্হ করি। তা সত্তেও আমার ভাই আমাকে আমার বাবার বাসায় থাকতে দিবেন বলে অনেকদিন থেকেই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে, যাহাতে আমি আমার বাবার বাসা থেকে বের হয়ে যাই। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় পুনরায় আমার ভাই ও ভাইয়ের স্ত্রী সহ আমাকে বাসা থেকে বের হতে বললে আমি বাসা থেকে বের না হলে তারা আমাকে চুলের মুঠি ধরে টেনে হিচরে মাঠিতে ফেলে বেধরক মারধর করে। আসমীদ্বয়ের বেধরক মারধরের কারনে আমার শরিরের বিভন্ন অংশ গুরত্বর ফুলা ও জখম হয়। তিনি আরো বলেন আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আমাকে বাসা থ...

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।