Skip to main content

Posts

Showing posts with the label অবহেলিত মানুষের খবর

সুদের টাকার জন্য পুরুষের হাতে নির্যাতনের শিকার আয়েশা

 দিনমজুর স্বামীর চিকিৎসার জন্য ৪ হাজার টাকা ধার নিয়েছিলেন আয়েশা। আসল আর সুদ মিলিয়ে ৮ হাজার টাকা পরিশোধ করেন কিন্তুু আরো ২ হাজার টাকা দাবি করলে আয়শা তা না দেয়ার কথা বললে।  সুদি শওকত  ওসমান আরো ২ হাজার টাকা চেয়ে আয়েশাকে শাড়ির আঁচলে গাছে বেঁধে বর্বর নির্যাতন করে । ঘটনাটি ঘটেছে চকরিয়ার বরইতলীতে। কক্সবাজার।। #আয়েশাদের মত হয়তো অনেকেই আছে ভাগ্যের কাছে পরাজিত হয়ে এই সকল কুলাঙ্গারদের কাছে চড়া সুদে টাকা নিয়ে জীবন বাঁচায়, পরিশেষে অমানবিক নিষ্ঠুরতার শিকার হতে হয় আড়ালে অথবা খোলামেলায়😥

বোমার সাঙ্গে বাস যে গ্রামের মানুষের ।

    সবুজ ঘাসে ঢাকা মাঠ পেরিয়ে দূরে রয়েছে পাহাড়ের সারি, আশেপাশেই কুঁড়েঘর জাতীয় কিছু ঘরবাড়ি। প্রত্যেক বাড়ির সামনেই রয়েছে টবে লাগানো ছোট গাছপালা। পাহাড়গুলোর ফাঁক গলে বেরিয়ে পড়া রোদে টবের ছোট গাছগুলো স্বাভাবিকের থেকেও যেন আরো সবুজ দেখাচ্ছে। মনোরম এই নৈসর্গিক দৃশ্যের মাঝে হঠাৎ করেই হোঁচট খেতে হবে ‘টব’ এর দিকে ভালো করে দেখলে। কারণ এটি তো কোনো যে-সে টব না, এটা তো একটা বোমার খোলস! যেটা কিনা জোড়াতালি দিয়ে এখন টব বানানো হয়েছে! বোমার খোলসের উপর লাগানো হয়েছে গাছের চারা; source: Mark Watson এই অদ্ভুত দৃশ্য দেখা যায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশ লাওসে, যুক্তরাষ্ট্রের  গোপন যুুুুুুদ্ধের’ ফলাফল হিসেবে, যার জন্য হতভাগ্য লাওসবাসীদের চল্লিশ বছর পরেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। লাওসের এই গ্রামের বাসিন্দাদের বোমার সাথে দৈনন্দিন আর পাঁচটা জিনিসের মতো সম্পর্ক। যুদ্ধ শেষ হওয়ার চল্লিশ বছর পরে এখনো বোমা বিস্ফোরণের ঝুঁকি নিয়ে মাঠেঘাটে প্রতিটি পদক্ষেপ নিতে হয় তাদের। ক্যাফের বাইরের ডেকোরেশনেই শুধু না, ভেতরে টেবিলের অ্যাশট্রেটাও হয়তো বোমার খোলসে তৈরি; source: Michael Craig গোপন যুদ্ধ বলার কারণ হচ্ছে, তৎকালীন আমেরিক...

পথশিশু শাওন কে চা, পান বিক্রির সকল সরঞ্জাম কিনে দিল পথশিশু কল্যান ফাউন্ডেশন

 রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করতো শাওন। শাওন কে জিজ্ঞেস করা হয়েছিলো বেলুন বিক্রি করে প্রতিদিন কত টাকা আয় হয়? জবাবে উত্তর আসে, বেলুন বিক্রি করে যে টাকা আয় হয় সে টাকায় তার খাবার জুটে না ঠিক মত।  পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর অদম্য অনুপ্রেরণা প্রজেক্টের মাধ্যমে আজ শাওন কে চা, পান বিক্রির সকল সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে।  ছোট্ট শাওনের ছোট্ট টি স্টলের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। শাওন আশ্বাস দিয়েছেন ব্যবসার পাশাপাশি মিরপুর-০২ এ অবস্থিত অদম্য স্কুল-০৯ এ এসে প্রতিদিন বিকেলে পড়াশোনা করবে। শাওনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রজেক্ট নামঃ অদম্য অনুপ্রেরণা প্রজেক্ট নংঃ ২২ গ্রহীতার নামঃ মোঃ শাওন অর্থায়নেঃ বাংলাদেশ মানবিক জনগণ (আমাদের শুভাকাঙ্ক্ষী) সহযোগিতায়ঃ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন #অদম্য_অনুপ্রেরণা #pothoshishukollyanfoundation