লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়রী) বিকাল ৩টায় সময় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)। পুলিশ সুত্রে জানান, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কতজন প্রার্থী নির্বাচন করবে এমন তথ্য সংগ্রহ করে হাতীবান্ধা থানা ফেরার পথে উপজেলার খানের বাজার এলাকায় পৌছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মটরসাইকেলটি ধাক্কা দিলে চাকার নিচে পরে গিয়ে পিষ্ট হয়ে ঘটনা স্থালে তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত দেহউদ্ধার করেন। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হাতীবান্ধা পুলিশের দুইজন ডিএসবি ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউপি নির্বাচনে কতজন প্রার্থী হবেন বলে আমার ক...
welcome to our news site. to get updated news worldwide stay with us. Search New24.Com thank you