Skip to main content

ভোলায় এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন নবম শ্রেণির শিক্ষার্থী ইশান

ভোলা প্রতিনিধি: ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হয়ে দায়ীত্ব পালন করেছেন ইফরাত জাহান ইশান নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন সিকদারের মেয়ে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইফরাত জাহান ইশানকে এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়ীত্ব তুলে দেন ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পুলিশ সুপার সাইফুল ইসলাম শিক্ষার্থী ইশানকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে নির্দিষ্ট সময়ের জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করেন। ইফরাত জাহান ইশান জানান, ভোলা জেলাকে শিশু ও নারীবান্ধব জেলায় পরিণত করতে পাললে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ সময় শিশু অধিকার সুরক্ষা, নিরাপত্তা, সমাজের সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার, নির্যাতনের শিকার নারীদের ন্যায় বিচার নিশ্চিত ও নারীরা যাতে নির্যাতনের শিকার না হয় সেজন্য ইশান সুপারিশ করেন। এ নিয়ে ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ইফরাত জাহান ইশানের স্বপ্ন আমরা দ্রুত বাস্তবায়ন করবো।

Comments

Post a Comment

Popular posts from this blog

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ অভিযোগকারী মোছাঃ জেসমিন আক্তার মনি (৩০), পিতাঃ আব্দুল জোব্বার, সাং— পশ্চিম ফকিরপাড়া, ২ নং ওয়ার্ড, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট , তিনি তার ভাই ১। মোঃ তাহিদুল ইসলাম (২৬), ভাইয়ের স্ত্রী ২। মোছাঃ লিপি বেগম (২২), এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।, তিনি বলেন আমার স্বামীর সাথে ৩ বছর পূর্বে ডিভোর্স হাওয়ায় আমি দির্ঘদিনধরে আমার বাবার বাসায় অবস্থান করছি, আমি আমার ভাগের অংশের জমিতে চাষাবাদ ও মানুষের বাড়িতে কাজ করে জীবকা নিবার্হ করি। তা সত্তেও আমার ভাই আমাকে আমার বাবার বাসায় থাকতে দিবেন বলে অনেকদিন থেকেই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে, যাহাতে আমি আমার বাবার বাসা থেকে বের হয়ে যাই। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় পুনরায় আমার ভাই ও ভাইয়ের স্ত্রী সহ আমাকে বাসা থেকে বের হতে বললে আমি বাসা থেকে বের না হলে তারা আমাকে চুলের মুঠি ধরে টেনে হিচরে মাঠিতে ফেলে বেধরক মারধর করে। আসমীদ্বয়ের বেধরক মারধরের কারনে আমার শরিরের বিভন্ন অংশ গুরত্বর ফুলা ও জখম হয়। তিনি আরো বলেন আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আমাকে বাসা থ...

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ০৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।