Skip to main content

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় যারা।

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় যারা।
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদল এর নতুন কমিটি শীঘ্রই আসছে। মেয়াদ উত্তির্ন কমিটি দ্রুত ভেঙে দেওয়া হবে।যোগ্য ও রাজপথের পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে এবার নতুন নেতৃত্ব বাছাই করা হবে। এবার কমিটি গঠনে মূল ভুমিকা পালন করবে দলটির সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।কমিটি গঠনের লক্ষ্যে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ ৮ঘন্টা ভার্চুয়াল বৈঠক করেন তারেক রহমান। এদিকে,বিএনপি ও ছাত্রদল নেতাদের সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মূল নেতৃত্ব বাছাই করার সম্ভাবনা রয়েছে। এবার নতুন এই কমিটিতে সভাপতি ও সাঃসম্পাদক পদে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন যারা,জানা যায় নতুন কমিটির সভাপতি পদে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির,সিনিয়র যুগ্ম সাঃসম্পাদক আমিনুর রহমান আমিন,সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,যুগ্ম সম্পাদক শাহনাওয়াজ ও যুগ্ম সম্পাদক মহিনউদ্দিন রাজু প্রমুখ। সাঃসম্পাদক পদে আলোচনায় যারা আছেন,যুগ্ম সম্পাদক তানজিল হাসান,যুগ্ম সম্পাদক করিম প্রধান রনি,কেন্দ্রীয় নেতা রিয়াদ ইকবাল,নিজাম উদ্দিন রিপন,মারুফ এলাহী রনি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব,ঢাবির সদস্য সচিব আমান উল্লাহ আমান প্রমুখ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদেও বেশ কয়েকজন দৌড়ঝাঁপ চালাচ্ছেন। প্রসংঙ্গত,২০১৯সালের ১৮সেপ্টেম্বরে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাঃসম্পাদক পদে নির্বাচিত হন,ও-ই বছরে ৬০সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন।কিন্তু পরে তা আর পূর্ণাঙ্গ কমিটি করতে পারেন নি বর্তমান নেতৃবৃন্দ।গত বছরের সেপ্টেম্বরে কমিটির মেয়াদ উত্তির্ন হয়।এরপর থেকে নতুন কমিটির দাবি ওঠে সংগঠনে।

Comments

Popular posts from this blog

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ অভিযোগকারী মোছাঃ জেসমিন আক্তার মনি (৩০), পিতাঃ আব্দুল জোব্বার, সাং— পশ্চিম ফকিরপাড়া, ২ নং ওয়ার্ড, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট , তিনি তার ভাই ১। মোঃ তাহিদুল ইসলাম (২৬), ভাইয়ের স্ত্রী ২। মোছাঃ লিপি বেগম (২২), এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।, তিনি বলেন আমার স্বামীর সাথে ৩ বছর পূর্বে ডিভোর্স হাওয়ায় আমি দির্ঘদিনধরে আমার বাবার বাসায় অবস্থান করছি, আমি আমার ভাগের অংশের জমিতে চাষাবাদ ও মানুষের বাড়িতে কাজ করে জীবকা নিবার্হ করি। তা সত্তেও আমার ভাই আমাকে আমার বাবার বাসায় থাকতে দিবেন বলে অনেকদিন থেকেই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে, যাহাতে আমি আমার বাবার বাসা থেকে বের হয়ে যাই। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় পুনরায় আমার ভাই ও ভাইয়ের স্ত্রী সহ আমাকে বাসা থেকে বের হতে বললে আমি বাসা থেকে বের না হলে তারা আমাকে চুলের মুঠি ধরে টেনে হিচরে মাঠিতে ফেলে বেধরক মারধর করে। আসমীদ্বয়ের বেধরক মারধরের কারনে আমার শরিরের বিভন্ন অংশ গুরত্বর ফুলা ও জখম হয়। তিনি আরো বলেন আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আমাকে বাসা থ...

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ০৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।