হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবী সংগঠন টিম ৩৬০ ডিগ্রি
হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবি সংগঠন টিম ৩৬০ ডিগ্রি হাতিবান্ধা প্রতিনিধি_ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন এর মধ্যম কাদমা ২ নং ওয়াড এর মাঝে, ৩৬০ ডিগ্রি সেচ্ছাসেবী সামাজিক ক্রিড়া সংগঠন এর উদ্যোগে প্রায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন একটি কালভার্ট তৈরি করে। ০৬/১০/২০২২ রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রিজ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মজিবর প্রধান শিক্ষক, বোডেরহাট উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত ছিলেন স্থানীর ২ নং ওয়ার্ড এর মেম্বার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ । লাল ফিতা কেটে ব্রিজ টি উদ্বোধন করেন সকলে মিলে। উদ্বোধন এর পর বক্তব্য রাখেন বোডেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ মজিবর, তিনি বলেন, আমি অবাক হয়ে যাই টিম ৩৬০ ডিগ্রি যখন এত বড় বড় সামাজিক কাজ করে। আমি একজন শিক্ষক আমার বাসা এখানেই আমি দেখেছি ৩৬০ ডিগ্রি টিমকে অনেক ভালো ভালো কাজ করতে। এই যে একটা এত বড় উদ্যোগ নিল এবং কাজ টি সম্পূর্ণ করল এতে করে এই যে নদী দেখছেন এর ঔ পাড়ের আমার ছাত্র /ছাত্রীরা সোনারডিগী হয়ে স্কুলে আসতে অনেক সময়...