Skip to main content

রাত জাগা ফ্রিল্যান্সারদের করনীয়

রাত জাগা ফ্রিল্যান্সারদের করনীয়

 ইদানীং আমরা অনেক ফ্রিল্যান্সারদের শারীরিক অবনতি নিয়ে অনেকেই ডক্টরের কাছে যাচ্ছে। আবার অনেক ডক্টর, দেখে জিজ্ঞেস করেই ফেলে ড্রাগ নেন নাকি ফ্রিল্যান্স করেন ? অনেকেই আবার শরীরের প্রতি লক্ষ্য না রেখেই সাধারণ ওষুধ খেয়ে দিন পার করছি আবার কোনো ওষুধ খাই না। নিয়মিত রাত জাগার ভয়বহতা আমরা সকলেই জানি, জটিল সব রোগের বীজ হলো রাত জাগা, কিন্তু জীবিকার টানে জগতে হচ্ছে। আবার একটা কথাও আছে রাতজাগা ছাড়া নাকি সফলতা আসেনা। যাইহোক সমস্যা আছে সমাধানও আছে। আমি আমার সকল ভাই-বোনদের বলবো এখনো সময় আছে সাস্থসচেতন হয়ে যান। আমার অনেক পরিচিত ফ্রিল্যান্সার আছে যারা এখন অসুস্থতায় জর্জরিত হয়ে বেকার অথবা সামান্য বেতনে চাকরি করছে। অনেককে আমরা হারিয়েছি অল্প বয়েসে। গ্যাস্ট্রিক সমস্যা হল ফ্রিল্যান্সারদের জাতীয় রোগ, গ্যাস্ট্রিক হলে কোনো ওষুধ খাবেন না, খালি পেটে গরম পানি লেবু আর ১ চামুচ ভিনেগার  খাবেন, ৩০ মিনিট পরে কিছু খাবেন ইনশাল্লাহ ৭ দিন পরে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না , মনে রাখবেন গ্যাস্ট্রিকের ওষুধ আপনার হজম শক্তি নষ্ট করে একটা সময় আপনি ওষুধ ছাড়া অচল হয়ে যাবেন। ভাত আমরা সকলেই খাই কিন্তু ভাতের সাথে যদি ( কাঠ , কাজু , পেস্তা , আখরোট , চীনা বাদাম একসাথে গুঁড়া ) ৩/৪ চামুচ নেই তবে কিন্তু পাবেন পৃথিবীর সেরা পুষ্টিকর খাবার। খাবার শেষে ৩/৪ তা খুরমা খেজুর, ২০/২৫ টা  কালো কিসমিস খান। খাবার পরে ঠান্ডা পানি পান পরিহার করে, কুসুম গরম পানি খান। আর বাসি খাবার একদম খাবেন না। আবোল তাবোল খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কাজে বসার আগে ব্ল্যাক কফি খান। হালকা ব্যাম করেন নিয়মিত, শরীর মন ভালো থাকবে। শারীরিক কোনো সমস্যা হলেই ওষুধ খাবেন না , পুষ্টিকর খাবার দিয়ে আর জীবন যাপন দিয়ে রোগ প্রতিরোধ করা যায়। ধর্মীয় কাজে নিজের সময়কে একটু দিয়ে দেন। ধুমপান, ড্রাগ সাময়িক প্রশান্তি দিলেও জীবনে হাহাকার নামিয়ে আনে।আর চোখের মতো মূল্যবান জিনিসের জন্য UV প্রোটেক্ট গ্লাসের চশমা, পরে নিতে পারেন। আর ৯০/১২০ দিন পর পর চোখ পরীক্ষা করে নিয়েন। চোখের সমস্যা থেকে মাথা ব্যাথা , ঘুরা , ব্লাড প্রেসার সমস্যা হতে পারে।   এমন অভ্যাস করতে সময় লাগবে কিন্তু আমার বিশ্বাস ফ্রিল্যান্সারদের কাছে এটা তেমন খারাপ লাগবে না। 

" মনে রাখবেন ফ্রিল্যান্সারদের জীবনমান সাধারণ মানুষের মতো না, রাত জাগা , মস্তিষ্কের ঘাম , আর আন্তর্জাতিক বাজারে টিকে থাকার লড়াই সবাই করে না "

Comments

Popular posts from this blog

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ

হাতীবান্ধায় ডিভোর্সী নারীকে বাবার বাসা থেকে বের করে দেওয়া ও মরধরের অভিযোগ অভিযোগকারী মোছাঃ জেসমিন আক্তার মনি (৩০), পিতাঃ আব্দুল জোব্বার, সাং— পশ্চিম ফকিরপাড়া, ২ নং ওয়ার্ড, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট , তিনি তার ভাই ১। মোঃ তাহিদুল ইসলাম (২৬), ভাইয়ের স্ত্রী ২। মোছাঃ লিপি বেগম (২২), এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।, তিনি বলেন আমার স্বামীর সাথে ৩ বছর পূর্বে ডিভোর্স হাওয়ায় আমি দির্ঘদিনধরে আমার বাবার বাসায় অবস্থান করছি, আমি আমার ভাগের অংশের জমিতে চাষাবাদ ও মানুষের বাড়িতে কাজ করে জীবকা নিবার্হ করি। তা সত্তেও আমার ভাই আমাকে আমার বাবার বাসায় থাকতে দিবেন বলে অনেকদিন থেকেই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে, যাহাতে আমি আমার বাবার বাসা থেকে বের হয়ে যাই। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় পুনরায় আমার ভাই ও ভাইয়ের স্ত্রী সহ আমাকে বাসা থেকে বের হতে বললে আমি বাসা থেকে বের না হলে তারা আমাকে চুলের মুঠি ধরে টেনে হিচরে মাঠিতে ফেলে বেধরক মারধর করে। আসমীদ্বয়ের বেধরক মারধরের কারনে আমার শরিরের বিভন্ন অংশ গুরত্বর ফুলা ও জখম হয়। তিনি আরো বলেন আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আমাকে বাসা থ...

লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।